25.2 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

নায়ক থেকে উপস্থাপক, নিউইয়র্কে জায়েদ খানের নতুন যাত্রা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

ঢালিউডের চেনা মুখ জায়েদ খান এবার হাজির হচ্ছেন একেবারে নতুন পরিচয়ে। নায়ক হিসেবে পরিচিত হলেও এবার তিনি ধরা দেবেন উপস্থাপক রূপে। প্রবাসী বাংলা গণমাধ্যম ঠিকানা আয়োজিত নতুন টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর মাধ্যমে শুরু হচ্ছে তার উপস্থাপনার নতুন অধ্যায়।

অনুষ্ঠানটি প্রতি শুক্রবার প্রচারিত হবে। প্রতি পর্বে হাজির হবেন ভিন্ন ভিন্ন অতিথিকে নিয়ে। প্রথম পর্বেই থাকছে চমক—অতিথি হিসেবে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বাংলাদেশ সময় অনুযায়ী আজ (৩ জুলাই) রাত ১০টায় অনুষ্ঠানটি প্রচারিত হবে।

নতুন অভিজ্ঞতা নিয়ে বেশ উচ্ছ্বসিত জায়েদ খান। তিনি বলেন, ‘এটা আমার জন্য এক নতুন যাত্রা। আমি এমন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই, যেখানে আমাদের জীবনের বাস্তব গল্পগুলো উঠে আসবে—যেগুলো অনুপ্রেরণাদায়ক এবং চেতনাকে নাড়া দেওয়ার মতো।’

সম্প্রতি ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে টিক্কা খানের ভূমিকায় দেখা যায় জায়েদ খানকে। যদিও তার স্ক্রিন টাইম ছিল মাত্র কয়েক সেকেন্ড, সংলাপ মাত্র একটি বাক্য—তবুও সেখানেও নিজের উপস্থিতি জানান দেন তিনি।

বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন এই অভিনেতা। তবে এখানেই থেমে যেতে চান না তিনি। তার স্বপ্ন, ভবিষ্যতে হলিউডের পর্দায়ও যেন দেখা যায় ঢালিউডের এই পরিচিত মুখকে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...