33 C
Dhaka
রবিবার, আগস্ট ২৩, ২০২৬

শিক্ষার্থীদের জন্য বড় সুখবর,সাশ্রয়ী ম্যাকবুক আনছে অ্যাপল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

আইফোনের শক্তিশালী চিপ ব্যবহার করে এবার শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী ম্যাকবুক আনতে যাচ্ছে অ্যাপল। খ্যাতনামা বিশ্লেষক মিন-চি কুর বরাতে প্রযুক্তি গণমাধ্যমগুলোর দাবি, নতুন ম্যাকবুকে ব্যবহৃত হবে আইফোন ১৬ প্রো সিরিজের এ১৮ প্রো চিপ। এই প্রথমবারের মতো আইফোনের এ-সিরিজ চিপ কোনো ম্যাকবুকে ব্যবহৃত হতে চলেছে।

প্রতিবেদন অনুযায়ী, ১৩ ইঞ্চি স্ক্রিনের এই নতুন ম্যাকবুকের প্রাথমিক উৎপাদন শুরু হতে পারে ২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের শুরুতে। এটি পাওয়া যাবে রুপালি, নীল, গোলাপি ও হলুদ রঙে।

বর্তমানে অ্যাপলের সবচেয়ে সস্তা ল্যাপটপ হলো ম্যাকবুক এয়ার, যার শুরুর দাম ১ হাজার ডলারেরও বেশি। তবে নতুন মডেলটির দাম আরও কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শিক্ষার্থী ও বাজেট সচেতন ব্যবহারকারীদের জন্য এটি হতে পারে বড় সুখবর।

বিশ্লেষকরা বলছেন, ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ ফিচার চালু করার লক্ষ্যেই এ চিপ ব্যবহার করা হচ্ছে। এ১৮ প্রো চিপ ম্যাকবুকে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) সুবিধা দেবে।

২০২৬ সালে অ্যাপল এ নতুন মডেলের ৫০ থেকে ৭০ লাখ ইউনিট বাজারজাত করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। চলতি বছর ম্যাকবুক বিক্রির সংখ্যা ২ কোটির কাছাকাছি পৌঁছাতে পারে।

অ্যাপল এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বিশ্লেষকেরা বলছেন, এই উদ্যোগ ভবিষ্যৎ প্রযুক্তির দিকনির্দেশনা দেবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

শরিফুলের তাণ্ডবে অস্ট্রেলিয়া বিপাকে, ক্যারিয়ারসেরা বোলিং

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেসারদের দাপট যেন থামছেই না। রউইন টেস্টে হাসান মাহমুদের পর এবার ম্যাকাই টেস্টে জ্বলে উঠলেন চোট...