29.6 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

হোয়াইট হাউসে নেতানিয়াহু-ট্রাম্প বৈঠক, গাজা যুদ্ধ বন্ধে অগ্রগতি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন। আলোচনায় গাজা যুদ্ধবিরতি, ইরানের সঙ্গে সম্ভাব্য সংলাপ এবং ফিলিস্তিনিদের গাজা থেকে অন্য দেশে স্থানান্তরের প্রস্তাব উঠে আসে।

নেতানিয়াহু জানান, গাজার বাসিন্দারা চাইলে থাকতে পারবেন, আবার অন্যত্র যেতে চাইলে সে সুযোগও থাকবে। ট্রাম্প বলেন, “চারপাশের দেশগুলো সহযোগিতা করছে, কিছু ভালোই হবে।”

ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে সংলাপের সময়সূচি নির্ধারিত হয়েছে এবং তারা আলোচনায় আগ্রহী। তবে গাজা ইস্যুতে এখনও বড় অন্তরায় মানবিক সহায়তার প্রবেশে ইসরায়েলের বাধা। হামাস যুদ্ধ বন্ধ ও সকল বন্দি মুক্তির শর্তে চূড়ান্ত সমাধান চায়, যেখানে ইসরায়েল চায় আগে বন্দিমুক্তি ও হামাসের ধ্বংস।

এদিকে কাতারের দোহায় দ্বিতীয় দিনের গোপন আলোচনায় গাজা যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ এবার আলোচনায় যোগ দেবেন বলে জানা গেছে।

হোয়াইট হাউসের বাইরে শত শত প্রতিবাদকারী ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করেন। তারা নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবি জানান।

যুদ্ধ শুরু হয় ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায়, যেখানে ১,২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। পাল্টা অভিযানে ইসরায়েলি হামলায় ৫৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হন এবং অর্ধকোটির বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

সূত্রঃ রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...