31 C
Dhaka
রবিবার, আগস্ট ২৩, ২০২৬

আদমদীঘিতে তাল বেলালের বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষায় মাসব্যাপী কর্মসূচি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বগুড়া প্রতিনিধি:


‘তাল বেলাল’ নামে পরিচিত নওগাঁর সাংবাদিক মাহমুদুন নবী বেলাল এবার বৃক্ষরোপণে পা রাখলেন বগুড়ার সান্তাহারে। বুধবার (৯ জুলাই) সকালে সান্তাহার পৌর শহরের শেষ সীমানায় বোয়ালিয়া-তিলকপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে তিনি ফলজ, বনজ ও ওষধি গাছ রোপণ করেন।

বজ্রপাত নিরোধ, কৃষকদের জন্য ছায়া সৃষ্টি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে মাসব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে ‘নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থা’। তারই অংশ হিসেবে সান্তাহার অঞ্চলে এ কার্যক্রম চালানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালিয়া-তিলকপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মাহাবুব সারোয়ারী কায়নাত, সান্তাহার শহর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, পরিবেশ উন্নয়ন সংস্থার সহ-সভাপতি আসাদুজ্জামান খান আপেল ও যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হোসেন।

মাহমুদুন নবী বেলাল বলেন, “পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সড়ক ও সরকারি জায়গায় বৃক্ষরোপণ করছি। শুধু শোভা নয়, তালগাছ বজ্রপাত প্রতিরোধে কার্যকর। তাই রাস্তার দুই পাশে তালগাছ লাগানো হচ্ছে।”

উল্লেখ্য, গত চার বছরে তিনি প্রায় আড়াই লাখ তালগাছ এবং ২৫ হাজারের বেশি ফলজ ও ওষধি গাছ রোপণ করেছেন। ৭৫ কিলোমিটার সড়কের দুই পাশে এক লাখের বেশি তালগাছ লাগিয়ে তিনি ‘তাল বেলাল’ নামে পরিচিতি পান।

- Advertisement -spot_img
সর্বশেষ

শরিফুলের তাণ্ডবে অস্ট্রেলিয়া বিপাকে, ক্যারিয়ারসেরা বোলিং

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেসারদের দাপট যেন থামছেই না। রউইন টেস্টে হাসান মাহমুদের পর এবার ম্যাকাই টেস্টে জ্বলে উঠলেন চোট...