| Your Ads Here 100x100 |
|---|
অনলাইন ডেস্কঃ
ইউক্রেনে আবারও রাশিয়ার হামলা জোরদার করায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন।
বৃহস্পতিবার মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে রুবিও-লাভরভ বৈঠক অনুষ্ঠিত হবে। খরব: এএফপি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই রুবিওর প্রথম এশিয়া সফর। এমন এক সময়ে তিনি এ সফর করছেন, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়াসহ বিশ্বজুড়েই বাণিজ্যযুদ্ধ আরও জোরদার করছেন এবং ইতিমধ্যে ২২টি দেশের ওপর পাল্টা অতিরিক্ত শুল্কারোপ করেছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক রুবিও কুয়ালালামপুরে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে লাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এদিকে বুধবার রাতে রাশিয়ার হামলায় কিয়েভে অন্তত সাতজন আহত হয়েছেন। নগরের সামরিক প্রশাসন আজ সকালে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ট্রাম্পের অভিযোগ, পুতিন ইউক্রেন নিয়ে আজেবাজে কথা বলছেন। তিনি ইউক্রেনকে আত্মরক্ষার জন্য আরও অস্ত্র দেওয়ার কথাও বলেছেন।
রুবিও ও লাভরভ সর্বশেষ মুখোমুখি সাক্ষাৎ করেছিলেন গত ফেব্রুয়ারিতে সৌদি আরবে। এই দুই শীর্ষ কূটনীতিক ফোনে একাধিকবার কথা বলেছেন।

