27.7 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

ফেনী-নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবর দেশ ডেস্কঃ

অতিবৃষ্টির ফলে ফেনী ও নোয়াখালী জেলায় সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা ক্ষতিগ্রস্ত দুই জেলার পরিস্থিতি, গৃহীত ব্যবস্থা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে মতামত দেন।

পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুসাপুর রেগুলেটর ও বামনি ক্লোজারের নকশা চূড়ান্তকরণ, ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প, এবং নোয়াখালীর খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এছাড়া, দুর্যোগ মোকাবিলায় বিশ্বব্যাংকের অর্থায়নে ফেনী ও নোয়াখালীর ক্ষতিগ্রস্ত বাঁধ, তীর প্রতিরক্ষা এবং পানি নিয়ন্ত্রণ অবকাঠামো পুনঃনির্মাণ ও সংস্কারের কাজ চলমান রয়েছে বলেও জানানো হয়।

বৈঠকে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নেওয়া ত্রাণ, আশ্রয় এবং পুনর্বাসন কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

উপদেষ্টা পরিষদের সদস্যরা বলেন, ফেনী ও নোয়াখালীর মতো জলবদ্ধতায় ঝুঁকিপূর্ণ এলাকায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে বাঁধ ও পানি নিষ্কাশনব্যবস্থা উন্নয়ন জরুরি। পাশাপাশি, দুর্যোগপূর্ব প্রস্তুতি ও সমন্বিত ত্রাণ তৎপরতা বাড়ানোর আহ্বান জানান তারা।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...