33 C
Dhaka
রবিবার, আগস্ট ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের দ্বৈত নীতির সমালোচনায় ইরান, পরমাণু পর্যবেক্ষণ নিয়ে তেহরানের হুঁশিয়ারি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)–এর সঙ্গে সহযোগিতা পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্রের ‘দ্বৈত নীতি’ পরিহারের আহ্বান জানিয়েছে ইরান। বৃহস্পতিবার (১০ জুলাই) রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ খবর জানানো হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, “পরমাণু ইস্যুতে IAEA যদি তাদের দ্বৈত নীতি পরিহার না করে, তবে তেহরান সংস্থাটির সঙ্গে আর সহযোগিতায় যাবে না।” ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে এক ফোনালাপে তিনি এ কথা বলেন।

সম্প্রতি প্রেসিডেন্ট পেজেশকিয়ান একটি আইন অনুমোদন করেন, যার মাধ্যমে IAEA–র সঙ্গে সহযোগিতা স্থগিত করা হয়। এরপর সংস্থাটি তাদের শেষ বাকি থাকা পরিদর্শকরাও ইরান থেকে সরিয়ে নেয়।

ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত জুনে ইরানের পরমাণু স্থাপনায় বোমা হামলা চালায়। তারা দাবি করে, এ হামলা IAEA–র একপাক্ষিক প্রস্তাবের মাধ্যমে বৈধতা পেয়েছিল, যেখানে ইরানকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি ভঙ্গকারী হিসেবে আখ্যায়িত করা হয়।

তেহরানের মতে, IAEA এই হামলার নিন্দা জানায়নি এবং এতে পরোক্ষভাবে সহায়তা করেছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ইরানের ওপর পুনরায় আগ্রাসন চালানো হলে আরও কঠোর ও অনাকাঙ্ক্ষিত জবাব দেওয়া হবে।”

উল্লেখ্য, হামলার পর ইরান-ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধ ছড়িয়ে পড়ে, যেখানে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। IAEA প্রধান রাফায়েল গ্রোসি পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলেও এখনো ইরানে পরিদর্শকরা কাজ শুরু করতে পারেননি।

- Advertisement -spot_img
সর্বশেষ

শরিফুলের তাণ্ডবে অস্ট্রেলিয়া বিপাকে, ক্যারিয়ারসেরা বোলিং

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেসারদের দাপট যেন থামছেই না। রউইন টেস্টে হাসান মাহমুদের পর এবার ম্যাকাই টেস্টে জ্বলে উঠলেন চোট...