29 C
Dhaka
শনিবার, আগস্ট ২২, ২০২৬

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৫ নারীসহ নিহত ৬

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি মাইক্রোবাসের ছয় যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনই নারী। সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ঢাকা থেকে রাজশাহীগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই আরও একজনের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয়রা জানান, মাইক্রোবাসের যাত্রীরা একটি পরিবারের সদস্য এবং ব্যক্তিগত কাজে ঢাকা যাচ্ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও দ্রুত তা স্বাভাবিক হয়।

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয়রা জানান, মহাসড়কে ট্রাকের বেপরোয়া গতি ও নিয়ম না মেনে চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’, ত্রিশূরে বললেন প্রকাশ রাজ

দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ বলেছেন, ভারতের তরুণরা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর রাজনীতিকে “চিনে গেছে” এবং তারা আর...