26.8 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

কসমো স্কুলে শনিবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত শিক্ষক ও শিশুদের জীবন বাঁচাতে রাজধানীর বনশ্রীর কসমো স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত হচ্ছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

শনিবার (২৬ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত কসমো স্কুলের এফ ব্লক প্রধান সড়কের ক্যাম্পাসে দিনব্যাপী এই কর্মসূচি চলবে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে কসমো স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এ কর্মসূচিতে রক্ত সংগ্রহে সহায়তা করছে স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন।

আয়োজকরা জানিয়েছেন, এ কর্মসূচিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ শুভানুধ্যায়ী এবং দেশের যেকোনো নাগরিক অংশ নিতে পারবেন। এটি একটি মানবিক উদ্যোগ, যেখানে কারও জীবন বাঁচাতে রক্ত দান করতে আহ্বান জানানো হয়েছে।

গত সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল সংলগ্ন এলাকায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে স্কুল চলাকালীন সময়ে ভবনের ওপর বিমানটি পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের বেশি নিহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অর্ধশতাধিক অগ্নিদগ্ধ শিশু ও শিক্ষক।

এই পরিস্থিতিতে আহতদের জরুরি রক্তের চাহিদা মেটাতে কসমো স্কুলের এই উদ্যোগকে অনেকেই সময়োপযোগী ও মানবিক বলে মন্তব্য করেছেন। আয়োজকরা আশাবাদী, সাধারণ মানুষের সাড়া ও অংশগ্রহণে এই কর্মসূচি সফল হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...