26.8 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য দেশজুড়ে বিশেষ দোয়ার আয়োজন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে আজ শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুমার নামাজের পর সব মসজিদে এই দোয়া পরিচালিত হবে। এছাড়া অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমানটি ভবনের দোতলায় আঘাত হানলে সঙ্গে সঙ্গে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মী ও অভিভাবকসহ প্রায় দেড় শতাধিক মানুষ হতাহত হন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এ ঘটনায় ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও অনেকে।

সরকারি সূত্র জানিয়েছে, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের আত্মার মাগফিরাত কামনায় আজকের দোয়া-মোনাজাতে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...