29 C
Dhaka
শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই লক্ষ্য: সিইসি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, জীবনের শেষ প্রান্তে এসে ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, বরং দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চান তিনি। জাতিকে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই এখন তার মূল লক্ষ্য।

শুক্রবার যশোর কালেক্টরেট মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে এক শুভেচ্ছা বক্তব্যে সিইসি বলেন, “আমি সরকারি চাকরি জীবনে অনেক দায়িত্ব পালন করেছি, অভিজ্ঞতাও কম নয়। কিন্তু এখন যে গুরুদায়িত্ব কাঁধে নিয়েছি, তা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই।”

তিনি বলেন, “এটি শুধু আমার একার পক্ষে সম্ভব নয়। এজন্য দেশবাসীর সার্বিক সহযোগিতা এবং দোয়া একান্ত প্রয়োজন।”

ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে যশোরে সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়ে তিনি এই বক্তব্য দেন।

এ সময় সিইসি ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া কামনা করেন। মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে শোক প্রকাশ করেন তিনি।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সাধারণ মুসল্লিরা।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’, ত্রিশূরে বললেন প্রকাশ রাজ

দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ বলেছেন, ভারতের তরুণরা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর রাজনীতিকে “চিনে গেছে” এবং তারা আর...