27 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

আমার স্ত্রী পুতিনকে পছন্দ করেন: ট্রাম্প

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প পছন্দ করেন—এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইউক্রেন সংকটে রাশিয়ার সাম্প্রতিক ভূমিকা নিয়ে মেলানিয়া বেশ হতাশ বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (৩০ জুলাই) রুশ সংবাদমাধ্যম আরটি (RT) এক প্রতিবেদনে জানায়, এক পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে ট্রাম্প এসব মন্তব্য করেন। ‘পড ফোর্স ওয়ান’ নামের রাজনৈতিক পডকাস্টটির সাম্প্রতিক পর্বে ট্রাম্প বলেন, “আমরা পুতিনকে চিনি। মেলানিয়া তাকে পছন্দ করেন।”

তবে তিনি জানান, সাম্প্রতিক এক কথোপকথনের পর মেলানিয়া বলেছিলেন, “তারা (রাশিয়া) কিয়েভে বোমা মেরেছে— এটা খুবই দুঃখজনক।”

ট্রাম্প দাবি করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনি পুতিনকে একটি সময়সীমা দিয়েছেন, যা এর আগে ৫০ দিন ছিল, এখন আরও কমিয়ে আনা হয়েছে। নতুন সময়সীমা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আজ থেকে আর ১০-১২ দিন বাকি।”

তিনি আরও জানান, “ফলাফল যদি আগে থেকেই জানা থাকে, তাহলে সিদ্ধান্ত নিতে দেরি করার প্রয়োজন নেই।”

ট্রাম্প সতর্ক করে বলেন, যদি রাশিয়া আলোচনায় না বসে বা কোনো সমাধানে না আসে, তবে তাদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বা সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হতে পারে।

তিনি আবারও বলেন, তিনি রাশিয়া ও পুতিনকে সম্মান করেন, কিন্তু শান্তিপূর্ণ সমাধান ছাড়া কোনো পথ খোলা নেই।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...