27 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

কিশোরগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহীদের কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ ৫ আগস্ট – আজ সকালে জুলাই অভ্যুত্থানে শহীদ সোহেল রানার কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। সদর উপজেলার দানাপাটলী ইউনিয়নের মহিষেরবের গ্রামে শহীদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া পরিচালনা করেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক। জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ – ৫ (নিকলী ও বাজিতপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলীর নেতৃত্বে অনুষ্ঠিত কবর জিয়ারতে উপস্থিত ছিলেন জেলা অফিস সেক্রেটারী মাওলানা সানাউল্লাহ, বাইতুলমাল সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন লোকমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন,সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমান, সদর কর্মপরিষদ সদস্য আবুল খায়ের, ইউনিয়ন সভাপতি আব্দুর রহমান প্রমুখ। জামায়াত নেতৃবৃন্দ পরে শহীদ সোহেল রানার বড় ভাইয়ের সাথে সাক্ষাৎ করেন। তাঁরা শহীদ সোহেল রানার বৃদ্ধ মা ও অন্যান্য সদস্যদের খোঁজ খবর নেন। জামায়াতের জেলা আমীর শহীদ পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...