31 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

পর্যটন ভিসা নিয়ে কুয়েতের সুখবর

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক:
জিসিসিভুক্ত (গালফ কো-অপারেশন কাউন্সিল) দেশগুলোতে বসবাসরত বিদেশিদের জন্য ‘অন অ্যারাইভাল ভিসা’ চালুর ঘোষণা দিয়েছে কুয়েত। এখন থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনে বৈধভাবে বসবাসরত বিদেশিরা স্থল বা আকাশপথে কুয়েতে পৌঁছে সরাসরি পর্যটন ভিসা নিতে পারবেন।
কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ রবিবার (১০ আগস্ট) এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন। সিদ্ধান্তটি সরকারি গেজেট ‘কুয়েত আলিয়ুম’-এ প্রকাশিত হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, জিসিসিভুক্ত কোনো দেশে অন্তত ছয় মাসের বৈধ রেসিডেন্স পারমিট থাকলে সেই বিদেশি নাগরিকরা কুয়েতে আসার সঙ্গে সঙ্গেই ভিসা নিতে পারবেন।
এই সিদ্ধান্তে উপকৃত হবেন অনেক প্রবাসী, যারা কুয়েত ভ্রমণ করতে চান। আর দীর্ঘ ভিসা প্রক্রিয়া ছাড়াই তারা কুয়েতে ভ্রমণ করতে পারবেন। এতে পর্যটন খাত আরও গতিশীল এবং জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে আন্তঃসীমান্ত যোগাযোগ সহজ হবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...