31 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

আসিম মুনিরের মিসাইল হুমকি, কড়া প্রতিক্রিয়া ভারতের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

অনলাইন ডেস্কঃ

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের পারমাণবিক বোমাবিষয়ক এক মন্তব্যকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পায় প্রবাসী পাকিস্তানিদের এক নৈশভোজে মুনির বলেন, আমরা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি, তবে অর্ধেক দুনিয়াকেও সঙ্গে নিয়ে যাব। খবর এনডিটিভির।

ভারতের মতে, এটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মাটি থেকে তৃতীয় কোনো দেশে পারমাণবিক হামলার হুমকি। ভারতের সরকারি সূত্র বলছে, পাকিস্তানি সেনাপ্রধানের এই বক্তব্য পাকিস্তানের ‘দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক রাষ্ট্র’ হিসেবে পরিচয় স্পষ্ট করেছে। তারা আশঙ্কা করছে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কখনও সন্ত্রাসীদের হাতে পড়তে পারে।

গত শনিবার যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ব্যবসায়ী আদনান আসাদের বাসভবনে আয়োজিত নৈশভোজে মুনির ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইন্দাস নদীতে ভারত বাঁধ তৈরি করলে ‘১০টি ক্ষেপণাস্ত্রে’ তা ধ্বংস করা হবে। তাঁর দাবি, বাঁধ হলে পাকিস্তানের ২৫ কোটি মানুষ অনাহারে পড়বে।
ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের পর এই নিয়ে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ পেলেন আসিম মুনির। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তাঁর সঙ্গে হোয়াইট হাউসে মধ্যাহ্ন ভোজে অংশ নিয়েছিলেন মুনির।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানি সেনাপ্রধানের হুমকিকে ‘পারমাণবিক যুদ্ধের তলোয়ার ঝোলানো’ ও ‘পাকিস্তানের স্বভাবসুলভ আচরণ’ বলে নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশের মাটি থেকে এমন মন্তব্য দুঃখজনক এবং এটি প্রমাণ করে পাকিস্তানের সামরিক বাহিনী সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে চলে। এ ছাড়া নিজেদের জাতীয় নিরাপত্তা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দিয়েছে ভারত।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...