31 C
Dhaka
বুধবার, আগস্ট ১৯, ২০২৬

বাসায় ফিরেছেন জামায়াতের আমির

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরেন তিনি।
জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।
গত শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়।
তখন চিকিৎসক জানান, আরো তিন সপ্তাহ বেডরেস্টের পর পুরোপুরি সুস্থ হবেন তিনি।

এর আগে গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে হঠাৎই অসুস্থ হয়ে পরেন তিনি। পরে ৩০ জুলাই ইউনাইটেড হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। সেখানে তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে।

রিলিজের পর তার সুস্থতার জন্য দোয়া করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে জামায়াতের আমির। এই উপলক্ষে আজ গুলশানের বাসভবনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করবেন বলে জানা গেছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

রিজিকে বরকত লাভে যে ৪ আমল করবেন

জীবন ধারণের জন্য রিজিক আল্লাহর অন্যতম বড় নিয়ামত। ইসলাম হালাল ও উত্তম পথে রিজিক অন্বেষণের পাশাপাশি আল্লাহর ওপর ভরসা...