- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এনসিপি’তে যোগ দিয়ে তাদের প্রার্থী হবেন কি-না, তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন তিনি।
বুধবার বিবিসি বাংলাকে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ জানিয়েছেন, শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন বলে। তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আগ্রহ আছে। কীভাবে করবো বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, সেটার নিশ্চয়তা নেই। তবে নির্বাচন করলে বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করবো।
তবে তফ শিলের আগে নাকি পরে পদত্যাগ করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন আসিফ। এছাড়া নির্বাচন করলে শিক্ষার্থীদের নতুন দল এনসিপি’তে যোগ দিয়ে তাদের প্রার্থী হবেন কি-না, সেটিও নিশ্চিত নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা।

