কার্যত রাশিয়া লুহানস্ক ও দোনেৎস্কের পুরো অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ নিতে চাইবে। কিছু প্রতিবেদন বলছে, পুতিন আশপাশের অঞ্চলেও দখল চাইছেন। এতে ক্রামাটোরস্ক ও স্লোভিয়ানস্কের মতো শহর রাশিয়ার হাতে চলে যাবে। এসব এলাকার জন্য হাজার হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ দিয়েছেন। কিয়েভের জন্য এ ধরনের ছাড় দেওয়া কঠিন হবে। মস্কো এটাকে বিজয় হিসেবে দেখবে, যদিও তাদের ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। গত মঙ্গলবার জেলেনস্কি জানান, ইউক্রেন দনবাস ছাড়বে না।
সর্বশেষ
জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...

