28 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

ইউরোপজুড়ে তীব্র তাপদাহে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে স্পেন : এএফপির প্রতিবেদন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
 আন্তর্জাতিক ডেস্ক :
ইউরোপজুড়ে তীব্র তাপদাহে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে স্পেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, টানা ১৬ দিনের ভয়াবহ তাপপ্রবাহে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
স্পেনের জনস্বাস্থ্য সংস্থা কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ৩ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে অন্তত এক হাজার ১৫০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। সংস্থাটির ধারণা, অস্বাভাবিক দেশের মর্টালিটি মনিটরিং সিস্টেম (মোমো)-এর তথ্য ব্যবহার করা হয়েছে তাদের গবেষণায়।
এ ছাড়া জাতীয় আবহাওয়া সংস্থা এইএমএটি-এর তাপমাত্রাজনিত তথ্যও বিশ্লেষণে যুক্ত করা হয়েছে। যদিও সরাসরি মৃত্যুর কারণ হিসেবে তাপপ্রবাহকে চিহ্নিত করেনি মর্টালিটি মনিটরিং সিস্টেম।

 

এর আগে জুলাই মাসেও একই ধরনের সংকট দেখা দেয় দেশটিতে। তখনকার হিসাবে, এক হাজার ৬০ জন অতিরিক্ত মানুষ মারা গিয়েছিল গরমের কারণে—যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি।

আবহাওয়া ও জলবায়ুবিদদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবেই পৃথিবীজুড়ে তাপপ্রবাহ এখন আরো দীর্ঘস্থায়ী, তীব্র ও ঘন ঘন ঘটে চলেছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...