- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
আন্তর্জাতিক ডেস্ক :
যথাযথ কারণ ছাড়া শুক্রবার জুমার নামাজ আদায় না করলে পুরুষদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্য সরকার। রাজ্যটির শরিয়া আইনের আওতায় এই নিয়ম কার্যকর হবে।
এতে বলা হয়েছে, জুমার নামাজ আদায় করেনি এমন কোনো পুরুষকে প্রথমবার শনাক্ত করার পর সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা তিন হাজার রিঙ্গিত জরিমানা কিংবা উভয় দণ্ড দেওয়া যাবে।
বুধবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত সোমবার রাজ্যের প্যান-মালয়েশিয়ান ইসলামিক পার্টি নতুন এই নিয়ম ঘোষণা করে। এর আগে টানা তিনটি জুমার নামাজ আদায় না করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ১ হাজার রিঙ্গিত জরিমানার বিধান ছিল।

