29 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারে চাপা পড়ে স্বামী স্ত্রীসহ একই পরিবারের ৪ জন নিহত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
কুমিল্লায় সড়কে কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারে চাপা পড়ে স্বামী স্ত্রীসহ একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এ সময় চাপা পড়ে আরেকটি সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী আহত হন।
আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উত্তর রামপুর ইউটার্নে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের এসআই আনিসুর রহমান।
নিহত চারজন হলেন- মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তার বড় ছেলে আবুল হাশেম (৫০) ও আবুল কাশেম (৪৫)।
প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম।
এসআই আনিসুর রহমান জানান, নিহতরা সবাই একই পরিবারের। তাদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকায়। তাদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী বলেন, শহর থেকে প্রাইভেটকারটি লাকসাম সড়কে যেতে ইউটার্ন করছিল। এ সময় ঢাকাগামী কাভার্ডভ্যানটি উল্টোপথে আসা একটি বাসকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় প্রাইভেট ও একটি সিএনজি চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ চাপা পড়া প্রাইভেটকার থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।  আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...