- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম মালয়েশিয়ায় পৌঁছেছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সেখানে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।
মালয়েশিয়ায় পৌঁছেই নাহিদ পুত্রাজায়া বড় মসজিদে মাগরিবের নামাজ আদায়ের মাধ্যমে সফর কার্যক্রম শুরু করেন। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।

