29.2 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

বর্ষার পর অনন্ত জলিলও সিনেমা ছেড়ে দেবেন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক:

গার্মেন্টস ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় শুরু করেন অনন্ত জলিল। নিজের প্রযোজিত সিনেমায় নিজেই নায়ক ছিলেন। তাঁকে নিয়ে সেই অর্থে অন্য কোনো প্রযোজক কোনো সিনেমা বানাননি। সিনেমায় অভিনয় করতে এসে পরিচয় হয় আফিয়া নুসরাত বর্ষার সঙ্গে। দুজন জুটি হয়ে ১৫ বছরে ১০টির মতো সিনেমায় অভিনয় করেছেন। কয়েক মাস আগে বর্ষা জানান, তিনি আর সিনেমায় অভিনয় করবেন না। হাতে যে দু–একটি সিনেমার কাজ বাকি আছে, সেগুলো শেষ করে সিনেমায় অভিনয় থেকে দূরে সরে যাবেন।

কয়েক মাস আগে চিত্রনায়িকা বর্ষা সংবাদমাধ্যমে সিনেমা ছাড়ার ঘোষণা এভাবেই দিয়েছিলেন, দুই সন্তান বড় হচ্ছে। তারা যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কী ভাববে—এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বর্ষা। এবার তাঁর গার্মেন্টস ব্যবসায়ী স্বামী চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিলও জানালেন, সিনেমা ছেড়ে দেবেন। শনিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে সিনেমা ছাড়ার কথা জানিয়েছেন তিনি।

সিনেমা ছাড়ার ইঙ্গিত দিয়ে অনন্ত জলিল বলেন, ‘আমাদের দুই ছেলে। একজনের বয়স ১০, আরেকজনের সাড়ে ৭ বছর; ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে। ওখানে ইংলিশের সঙ্গে আরবিও পড়ে। দুপুরের পর ওদের ছুটি হয়। বাসা থেকে খাওয়াদাওয়া করে ওদের টিচার আসে, পরে পড়তে আবার মাদ্রাসায় চলে যায়, সন্ধ্যার পর বাসায় আসে। ওরা বর্ষার চেয়েও বেশি ব্যস্ত থাকে। যেহেতু ওরা জেনারেল ইসলামিক লাইনে পড়াশোনা করে, ওদের আম্মু সিনেমা করে, এটা দেখতে ভালো লাগবে না। তাই তিনিও চাইবেন না, তাঁরা সিনেমা করবেন, এটা দেখতে ভালো লাগবে না। অনন্ত জলিল বলেন, ‘আমাদের হাতে দুই-তিনটা কাজ আছে। অর্ধেক শেষ, অর্ধেক বাকি কিংবা ৭০ পারসেন্ট শেষ ও কিছু বাকি আছে, এগুলো শেষ করে হয়তো…আসলে করোনা এবং এরপর রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে ব্যবসার দিকে বেশি সময় দিতে হচ্ছে। নইলে এত বড় কর্মসংস্থান ধ্বংস হয়ে যাবে

 

- Advertisement -spot_img
সর্বশেষ

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো: ওয়ার্নারকে জরিমানা, গাড়িতে বসাতে হবে অ্যালকোহল শনাক্তকারী ডিভাইস

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকারের পর শাস্তি পেলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। সিডনির একটি আদালত তাকে...