30 C
Dhaka
শনিবার, অক্টোবর ৩, ২০২৬

প্রকাশ্যে এলো রণবীর ও আলিয়ার ২৫০ কোটি টাকা দামের বাড়ি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
বলিউড তারকা দম্পতি রণবীর ও আলিয়ার স্বপ্নের ঠিকানা এখন গৃহপ্রবেশের অপেক্ষায়। বহু দিন ধরেই তারকা জুটির এই বাড়ি নিয়ে অনুরাগীদের মধ্যে জল্পনা তুঙ্গে। দীর্ঘ প্রতীক্ষার পরে এ বার সেই আকাশছোঁয়া দামের বাড়ির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ল স্যোশাল মিডিয়ায়। ছ’তলা এই বাড়ি ইতিমধ্যেই নজির গড়ে ফেলেছে। এর চেয়ে বেশি দামের বাড়ি নাকি দেশের আর কোনো তারকার নেই, এমনটাই জানা গেছে।
এমনকি শাহরুখ খানের বাড়ি ‘মান্নত’কেও ছাপিয়ে গেছে  রণবীর ও আলিয়ার নতুন বাসস্থান। বাড়িটির দাম এই বর্তমানে ২৫০ কোটি টাকা। মুম্বাইয়ের বান্দ্রার পালি হিল এলাকায় এই বাড়িটি আদতে রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুরের বাড়ি। আশির দশকে এটি ঋষি কাপুর ও কাপুরকে লিখে দিয়েছিলেন তারা। সেই বাড়িই উত্তরাধিকার সূত্রে এখন রণবীর ও আলিয়ার হাতে।
পুরনো এই বাড়ির কিছুটা সংস্কার ও অনেকটা পুনর্নির্মাণের কাজ চলেছে কয়েক বছর ধরে। আলিয়া ও রণবীর প্রায়ই সেখানে গিয়ে দাঁড়িয়ে থেকে কাজ দেখেছেন। ছড়িয়ে পড়া ভিডিওর দেখা যাচ্ছে, বাড়ির অন্দরসজ্জাও প্রায় শেষের পথে। সবুজে ঘেরা প্রাসাদপ্রমাণ বাড়ি থেকে দেখা যাবে আরব সাগর। অনুরাগীরা বাড়ির ঝলক দেখে মুগ্ধ। শোনা যাচ্ছে, চলতি বছর দীপাবলিতেই মেয়ে রাহাকে নিয়ে এই নতুন ঠিকানায় চলে আসবেন রণবীর-আলিয়া।
শুধু শাহরুখের ‘মান্নত’ নয়। দামের নিরিখে এই বাড়ি ছাড়িয়ে গেছে অমিতাভ বচ্চনের ‘জলসা’কে। নতুন বাড়ি নিয়ে ব্যস্ততার পাশাপাশি রণবীর ও আলিয়া তাদের আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজও চালিয়ে যাচ্ছেন
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...