26.2 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

ভাইরাস এর নাম ‘আই লাভ ইউ’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
২০০০ সালের ৪ মে বিশ্বজুড়ে এক ভয়াবহ কম্পিউটার ভাইরাস ছড়িয়ে পড়ে- নাম ILOVEYOU!
ভাইরাসটি মূলত ইমেইলের মাধ্যমে ছড়ায়। সাবজেক্ট লাইনে লেখা থাকত “ILOVEYOU”। অনেকেই ভেবেছিলেন এটি প্রেমপত্র, আর সেটি খোলার সঙ্গেই ভাইরাস ছড়িয়ে পড়ত।
এর নির্মাতা ছিলেন ফিলিপাইনের এক তরুণ কম্পিউটার সায়েন্সেএর ছাত্র, ওনেল দে গুজম্যান (২৪)। তিনি আগে একটি থিসিস প্রপোজাল করেছিলেন- এমন একটি সফটওয়্যার বানাবেন যা কোনো ইউজারের পাসওয়ার্ড চুরি করতে পারে।
কিন্তু তার শিক্ষকরা তা নাকচ করে দিয়েছিলেন এই লিখে যে, “আমরা চোর বানাই না” এবং “এটি বেআইনি”।
থিসিস বাতিল হওয়ায় তার ডিগ্রি পাওয়া হয়নি। পরে তিনি ILOVEYOU ভাইরাস তৈরি করেন। কারণ তিনি ইন্টারনেট ব্যবহারের খরচ জোগাতে পারছিলেন না!
ভাইরাসটি মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই এশিয়া, ইউরোপ আর উত্তর আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় ফোর্ড, মাইক্রোসফট, এমনকি মার্কিন প্রতিরক্ষা দফতর (পেন্টাগন) আর ব্রিটিশ পার্লামেন্টের মতো বড় প্রতিষ্ঠান। বিশ্বজুড়ে ক্ষতির পরিমাণ ধরা হয়েছিল প্রায় ৫.৫ থেকে ২০ বিলিয়ন মার্কিন ডলার।
সত্যিই, ইতিহাসে হয়তো আর কোনোদিন “I love you” শব্দ তিনটি এত ব্যয়বহুল হয়ে ওঠেনি!
- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তে লটারির ঝড়! এবার বদলি ৪০৯ প্রকৌশলী

গণপূর্ত অধিদপ্তরের আরও ৪০৯ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী...