27.2 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

সরকারকে ব্যর্থ হতে দেওয়া যায় না :রাশেদ খাঁন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, এই সরকারের ভুল থাকতে পারে। কিন্তু সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না।
রোববার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভা এবং দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। বাংলাদেশ যুব অধিকার পরিষদ প্রতিষ্ঠার পাঁচ বছরপূর্তি এবং ষষ্ঠ বছর পদার্পণ উপলক্ষে এই অনুষ্ঠান হয়।
রাশেদ খাঁন বলেন, আমাদের ওপর গতকাল (শনিবার) যে হামলা হয়েছে, এটার বিচার না হলে ভবিষ্যতে এমন আরও ঘটনা ঘটবে। সুতরাং আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই বিচার হওয়া দরকার। একটি রাজনৈতিক দলের প্রধান নেতার ওপর এমন হামলা, কার্যালয়ে ঢুকে নেতাকর্মীদের আহত করা ছোট কোনো ঘটনা নয়। এই ঘটনার সমাধান ও প্রতিকার না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে পারে।
তিনি বলেন, গণঅধিকার পরিষদ সবসময় আইনের শাসনে বিশ্বাস করে। আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধের দাবি করেছি। আমরা মনে করি, ফ্যাসিবাদ ও তার দোসরদের এই দেশে রাজনীতি করার সুযোগ নেই। সুতরাং ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচন করার সুযোগ নেই। যদি তারা ন্যূনতম সুযোগ পায়, তবে আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে আনবে।
তিনি আরও বলেন, আমরা নির্বাচনের বিরুদ্ধে না, নির্বাচন বানচালও আমরা করতে দিব না। আমরা চাই, ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও বিচারের সঠিক গতিপথ তৈরির মাধ্যমে এই দেশে নির্বাচন হবে।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম, এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাতাতুল্লাহ টুটুল, জাতীয় সুব পরিষদের সভাপতি সামসুল আলম নিক্সন, জাতীয় যুব সংহতির সভাপতি হারুন অর রশিদ, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, বিপ্লবী যুব সংহতির সভাপতি চৌধুরী বাবর, ইসলামী যুব সমাজের সভাপতি আব্দুল্লাহ মাসুদ খান, জাতীয় যুব আন্দোলনের সভাপতি আদনান সানি, নাগরিক যুব ঐক্যের সভাপতি মাহফুজ খান, খেলাফত যুব মজলিসের সভাপতি মো. জাহিদুজ্জামান, হৃদয় পাতাকার সভাপতি কবি সাহানা সুলতানা, আইনজীবী অধিকার পরিষদ ও উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পি, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি জাফর মাহমুদ, গণসংস্কৃতি পরিষদের সদস্য সচিব রোমনা প্রমুখ।
- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তে লটারির ঝড়! এবার বদলি ৪০৯ প্রকৌশলী

গণপূর্ত অধিদপ্তরের আরও ৪০৯ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী...