- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপি মৃতের সংখ্যা ৬২২ বলে জানিয়েছেন। আহত হয়েছেন প্রায় দেড় হাজার।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, আফগানিস্তানের পাহাড়ি হিন্দুকুশ এলাকায় স্থানীয় সময় রোববার রাত পৌনে ১২টার দিকে এই ভূকম্প অনুভূত হয়। এলাকাটি পাকিস্তান সীমান্তের কাছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের জালালাবাদ শহরের পূর্ব-উত্তরপূর্বের ৪২ কিলোমিটার দূরে। কেন্দ্রস্থলের গভীরতা তুলনামূলকভাবে কম, মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে।
বিবিসি জানিয়েছে, জালালাবাদ দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের পঞ্চম বৃহত্তম শহর। ভূমিকম্পে নানগারহার ছাড়াও কুনার ও লগমান প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কাবুলেও কম্পন অনুভূত হয়।

