27.2 C
Dhaka
সোমবার, আগস্ট ১৭, ২০২৬

সিডনিতে রুশ কনসুলেটের ফটক ভেঙে ঢুকল গাড়ি, ১ জন আটক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক :
অস্ট্রেলিয়ার সিডনিতে সোমবার রাশিয়ার কনসুলেট ভবনের ফটক ভেঙে গাড়ি ঢুকিয়ে দেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে উলারাহ এলাকায় অবস্থিত কনসুলেট ভবনে একটি অনুমতিহীন গাড়ি ঢুকে পড়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। কর্মকর্তারা গাড়িচালকের সঙ্গে কথা বলার চেষ্টা করলে ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি কনসুলেট ভবনের মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন।
তাকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয় ও তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন।
এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তার হাত আঘাতপ্রাপ্ত হয়েছে, তবে অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

ড্রাইভারের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো বিস্তারিত কিছু জানায়নি। তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ডকে জানিয়েছেন, অভিযুক্তকে বিনা প্রতিরোধে আটক করা হয়।

এক প্রতিবেশী বলেছেন, ‘আমি শুধু দেখলাম পুলিশ কর্মকর্তারা অস্ত্র তাক করে ওই ভদ্রলোককে গাড়ি থেকে বের হতে বলছিলেন।’
- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তে লটারির ঝড়! এবার বদলি ৪০৯ প্রকৌশলী

গণপূর্ত অধিদপ্তরের আরও ৪০৯ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী...