27 C
Dhaka
শনিবার, অক্টোবর ৩, ২০২৬

জাপার কেন্দ্রীয় কার্যালয়ে ফের সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগে উত্তপ্ত কাকরাইল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
রাজধানীর কাকরাইলে আবারও হামলার শিকার হলো জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। শুক্রবার সন্ধ্যায় শাহবাগে সংহতি সমাবেশ শেষে মিছিল থেকে জাপা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জাতীয় পার্টির নেতাদের অভিযোগ, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই শতাধিক মানুষ হঠাৎ দলীয় কার্যালয়ে হামলা চালায়, আগুন লাগায় ও ফেস্টুন ছিঁড়ে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে।
এ ঘটনায় তিনটি কক্ষের বইপত্রসহ আসবাবপত্র পুড়ে গেছে বলে দাবি করেছেন দলটির নেতারা।
রমনা থানার পুলিশ জানায়, দ্রুত উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বিক্ষুব্ধদের সড়ানো হয়।
এর আগে ৩০ আগস্ট একই কার্যালয়ে হামলার ঘটনা ঘটে, যেখানে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল জাপা।
এ ঘটনায় আবারও রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...