যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা বাংলাদেশি যুবক সমকালের কাছে বলেন, “শরীর এত অসুস্থ ছিল যে কথা বলা কষ্টকর, অথচ বিমানে ওঠানোর আগেই সবাইকে হাতকড়া দেওয়া হয়। শিকলবন্দি অবস্থায় পাউরুটি ও চিপস ছাড়া আর কিছু দেওয়া হয়নি, পানি ছিল অপর্যাপ্ত। মনে হয়েছে আমরা কোনো ভয়ংকর অপরাধী।”
বৃহস্পতিবার রাতে তাদের বহনকারী উড়োজাহাজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ৩০ জনের মধ্যে একজন নারী ছিলেন। রানওয়ে পর্যন্ত শিকলবেঁধেই তাদের আনা হয় এবং অ্যারাইভাল গেটে পৌঁছে শিকল খুলে দেওয়া হয়।