28 C
Dhaka
শনিবার, অক্টোবর ৩, ২০২৬

বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় অভিযান, ২৭ সেনা উদ্ধার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কউকা বিভাগের মিকাই ক্যানিয়নে বন্দি থাকা ৭২ সেনার মধ্যে ২৭ জনকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। তবে এখনও ৪৫ জন সেনা সদস্য বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।
রবিবার সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, অপহৃত সেনাদের মুক্তি ও এলাকায় শৃঙ্খলা ফেরাতে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থলটি কোকেন উৎপাদনের জন্য পরিচিত এবং এখানে সক্রিয় রয়েছে ভেঙে যাওয়া ফার্ক বিদ্রোহীদের একটি অংশ—সেন্ট্রাল জেনারেল স্টাফ, যারা নিয়মিতভাবে সামরিক অবস্থানে হামলা চালাচ্ছে।
সেনাবাহিনীর দাবি, প্রায় ৬০০ মানুষ সান হুয়ান দে মিকাই এলাকায় সেনা মোতায়েনকে বাধা দেয়। এই মোতায়েন ছিল মাদকপাচার ও অবৈধ খনির রুটের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে।
প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক্সে পোস্টে সেনাদের মুক্তির আহ্বান জানিয়ে লিখেছেন, “তারা তোমাদের সন্তানও হতে পারে। কলম্বিয়ার সন্তানদের একে অপরকে আলিঙ্গন করতে হবে।”
সরকারি তথ্যে জানা গেছে, এই ধরনের আটক গ্রামীণ এলাকায় প্রায়ই ঘটে, যেখানে রাষ্ট্রীয় উপস্থিতি দুর্বল এবং সশস্ত্র গোষ্ঠীর প্রভাব বেশি। গত মাসেও গুয়াভিয়ারে প্রদেশে অনুরূপ ঘটনায় ৩৩ সেনাকে বন্দি করা হয়েছিল, যদিও পরে তাদের মুক্তি দেওয়া হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...