29 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

বাংলাদেশে আওয়ামী লীগের নির্বাচনী ভবিষ্যৎ শেষ: সারজিস

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বর্তমানে সুনামগঞ্জ সফর করছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সুনামগঞ্জে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি   বলেছেন, “চব্বিশের গণঅভ্যুত্থানে হাজারও মানুষকে হত্যাকারী আওয়ামী লীগ আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। তাদের কার্যক্রম ইতোমধ্যেই নিষিদ্ধ হয়েছে। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই দলকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করতে হবে।”
সারজিস আলম আরও বলেন, “মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল হবে। আর জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না।”
সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, সুনামগঞ্জ কমিটির প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...