30 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

বোলিংয়ে বাংলাদেশ , দলে নেই লিটন দাস

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :

সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের অন্যতম দাবিদার হয়ে উঠেছে বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ ভারতের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক জাকের আলী।

ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাস আজ আর খেলছেন না । তার জায়গায় ওপেনার পারভেজ ইমন সুযোগ পেয়েছেন। এছাড়া একাদশে ফিরেছেন তানজিম সাকিব ও সাইফউদ্দিন।

অপরদিকে ভারত অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে। বুমরাহকে ঘিরে অনিশ্চয়তা থাকলেও তিনি খেলছেন। সূর্যকুমারের নেতৃত্বে ভারত খেলছে তিন স্পিনার ও তিন পেসার নিয়ে।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব, সানজু স্যামসন, তিলক ভার্মা, শিভাম দুবে, হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বুমরাহ, বরুণ চক্রবর্তী।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...