29.3 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

ফাইনালে ভারত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খেলা ডেস্ক :
এশিয়া কাপের সুপার ফোরে দারুণ শুরু করেও শেষ পর্যন্ত ভারতের স্পিন আক্রমণে ভেঙে পড়েছে বাংলাদেশ। স্পিনের কাছে টিকতেই পারলনা টিম বাংলাদেশ ।  প্রথমে ব্যাটিংয়ে নামা ভারত ঝড়ো সূচনা করলেও মাঝ ও শেষের দিকে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মেহেদি-মোস্তাফিজদের বোলিং নৈপুণ্যে মাত্র ১৬৮ রানে থেমে যায় ভারতের ইনিংস।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের উইকেট বিবেচনায় লক্ষ্যটা নাগালের মধ্যেই ছিল। কিন্তু ব্যাটিংয়ে নামতেই সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় স্পিনারদের সামনে টিকতে পারেনি টাইগাররা। তিন বল হাতে রেখেই ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে ম্যাচটা হেরে বসে ৪১ রানের বড় ব্যবধানে।
এই জয়ে ভারত নিশ্চিত করেছে এশিয়া কাপের ফাইনাল। বৃহস্পতিবার সুপার ফোরের আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সেই ম্যাচের ফলেই নির্ধারিত হবে ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের বদলি নিয়ে এবার নেপথ্যের তৎপরতা তুঙ্গে। লটারির মাধ্যমে বদলি হতে পারে—এমন আশঙ্কায় পছন্দের কর্মস্থল ধরে...