29.3 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

আজ লিটন দাশের অপেক্ষায় বাংলাদেশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খেলা ডেস্ক :
চোটের কারণে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে অধিনায়ক লিটন দাসকে পায়নি বাংলাদেশ। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দেন জাকের আলী। তবে আজ পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে লিটন খেলবেন কিনা তা এখনো অনিশ্চিত। বলা যায় আজ জিতলেই ফাইনালে, লিটন দাশের অপেক্ষাতেও আছে টিম বাংলাদেশ।
বাংলাদেশ–পাকিস্তান ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায়। এই ম্যাচ জিতলেই ফাইনালে, নয়তো বাংলাদেশের এশিয়া কাপ শেষ হয়ে যাবে আজই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে লিটনের উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে ভারতের বিপক্ষে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে। অধিনায়ক জাকের আলী বলেন, “উনি পুনর্বাসনে আছেন। আমরা ম্যাচ শুরুর আগ পর্যন্ত অপেক্ষা করব।”
সোমবার নেটে ব্যাটিং করার সময় পিঠে টান অনুভব করেন লিটন। অনুশীলন মাঝপথে থেমে বিশ্রামে গেলে তাকে নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে টিম ম্যানেজমেন্ট আশাবাদী তার মাঠে ফেরার ব্যাপারে। ভারতের ম্যাচেও শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় ছিলেন তারা।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম বলেন, “লিটনের কিছুটা শারীরিক সমস্যা আছে, পর্যবেক্ষণে রয়েছেন। আশা করি আমরা ভালো খবর পাব।”
ভারতের বিপক্ষে শক্তির ব্যবধান থাকলেও পাকিস্তানের বিপক্ষে নিয়মিত লড়াই করে বাংলাদেশ। গত জুলাইয়েও সিরিজ জিতেছিল লিটনরা। ফাহিম আশাবাদী, পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ চতুর্থবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের বদলি নিয়ে এবার নেপথ্যের তৎপরতা তুঙ্গে। লটারির মাধ্যমে বদলি হতে পারে—এমন আশঙ্কায় পছন্দের কর্মস্থল ধরে...