29.3 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

প্রেমিকের সাথে স্ত্রী পালিয়েছে ,অভিমানে হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
কথায় আছে পুরুষ রাগে হয় বাদশা, তবে বাদশা না হলেও এক বাদশাহী কাজ যেন করেছেন মুন্সিগঞ্জের কামাল হোসেন নামের এক সার্ভেয়ার। দেড় মাস আগে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী, সেই রাগে সন্তান কোলে নিয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে ঘরে তুলেছেন নতুন বউ। শুক্রবার টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। যা আলোচনার জন্ম দিয়েছে স্থানীয়দের মাঝে। এমনকি সারা দেশেও এটি নিয়ে আলোচনা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০ বছর আগে কামালের সাথে বিয়ে হয় সাথী আক্তার এক নামের নারীর। সে ঘরে রয়েছে ২ সন্তান। কিন্তু গত আগস্টের ১০ তারিখ দুই শিশু সন্তান রেখে শহরের এক বিবাহিত যুবকের হাত ধরে চলে যান। পরে কামাল জানতে পারেন সাথী তাকে তালাক দিয়েছেন। হঠাৎ এই পারিবারিক ভাঙনে ভেঙে না পড়ে, উল্টো জেদের জোরে নতুন জীবনের পথ। শুক্রবার দুপুরে ছোট কন্যাকে কোলে নিয়ে তিনি হেলিকপ্টারে চেপে রওনা হন নতুন শ্বশুরবাড়ির উদ্দেশে, বিয়ে করে নিয়ে আসেন নতুন বউ।
এ বিষয়ে কামাল জানান, আসলে পুরুষ নির্যাতনের কথা কেউ ভাবে না। আমার অর্থবিত্তের কোনো কমতি ছিল না। কাজের কারণে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকতাম। গত আগস্টে হঠাৎ স্ত্রী বাড়ি থেকে চলে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে জানতে পারি সে মুন্না নামের এক ছেলে সাথে পালিয়েছে। এই জেদে নতুন বিয়ের সিদ্ধান্ত নেই।
- Advertisement -spot_img
সর্বশেষ

বালিশকাণ্ডের পর এবার গণপূর্তের শীর্ষ চেয়ারে মূলহোতা! নেপথ্যে কী?

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. খালেকুজ্জামান চৌধুরীকে ঘিরে উঠেছে একের পর এক গুরুতর অভিযোগ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের...