31.4 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

খুটাখালীতে বন পাহারা দলের সদস্যদের মাঝে পোষাক বিতরণ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
সেলিম উদ্দিন, ঈদগাঁও
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন খুটাখালী বনবিটের বনপাহারা দলের সদস্যদের মাঝে পোষাক বিতরণ করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর ( শনিবার) বিকেলে খুটাখালী বিট কর্মকর্তার কার্যালয়ে পোষাক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিট কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম।
এসময় তিনি বলেন, সরকারের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠী ও বনপাহারা দলের সদস্যদের  বন ও প্রকৃতি রক্ষা কার্যক্রমে আরো বেশি  নিবিড়ভাবে সংযুক্ত হতে হবে।
বন ও পরিবেশ রক্ষায় সুফল প্রকল্প বনবিভাগের সহযোগী হিসেবে কাজ করছে। পাহারা দলের সদস্যদের বন পাহারা ও সচেতনতার কারণে গাছ পাচার কমেছে। তাই বন্যপ্রাণী ও মানুষের সহাবস্থান নিশ্চিত করতে টহল দলকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
পোষাক বিতরণকালে টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্প খুটাখালী-সেগুন বাগিচা-বাগানপাড়া বন সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেলিম উদ্দিন, বন পাহারা দলের টিম লীডার ছৈয়দুল হক, এফজি ছৈয়দ মুনির হোসেন, আয়াত উল্লাহ মজুমদার, ওয়ালিউল ইসলামসহ পাহারা দলের নারী-পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

দলীয় কার্যালয় থেকে সাবেক মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ উদ্ধার

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে দলের সাবেক মন্ত্রী ও বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের...