31.4 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

সাকিবের পোস্টে আসিফ মাহমুদের পাল্টা জবাব

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

খবরের দেশ ডেস্ক :

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি শুভেচ্ছা জানান। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেক নেটিজেন তাকে ‘আওয়ামী দোসর’‘দালাল’ বলে কটাক্ষ করেন।

সাকিবের পোস্টের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, “একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি সঠিক ছিলাম।”

এর পাল্টা জবাবে সাকিব লিখেছেন, “যাক, শেষমেষ কেউ একজন স্বীকার করলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরবো হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।”

- Advertisement -spot_img
সর্বশেষ

দলীয় কার্যালয় থেকে সাবেক মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ উদ্ধার

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে দলের সাবেক মন্ত্রী ও বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের...