29 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

শিরোপা গ্রহণে অস্বীকৃতি, কল্পিত ট্রফি নিয়ে উদযাপন করল ভারত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খেলা ডেস্ক :
এশিয়া কাপের আসল শিরোপা গ্রহণ না করেই উদযাপন করেছে চ্যাম্পিয়ন ভারত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এসিসি সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় রোহিত শর্মার দল।
নিয়ম অনুযায়ী শিরোপা এসিসি সভাপতির হাত থেকেই দেওয়া হয়। তবে ভারত স্পষ্ট জানায়, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও বোর্ড চেয়ারম্যান নাকভির কাছ থেকে ট্রফি তুলবে না তারা। নাকভিও অবস্থান থেকে সরে আসেননি। ফলে অনুষ্ঠান ঘিরে তৈরি হয় অচলাবস্থা।
ইমিরেটস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান খালিদ আল জারোনি কিংবা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে দিয়ে ট্রফি দেওয়ার প্রস্তাব ওঠে। ভারত রাজি থাকলেও নাকভি তাতে সম্মত হননি। প্রায় আধাঘণ্টা টানাপোড়েনের পরও সমাধান না হওয়ায় ভারতীয় ক্রিকেটাররা কাল্পনিক শিরোপা নিয়েই স্টেজে উদযাপন করেন। সূর্যকুমার যাদব মজার ছলে হাতে শূন্য বাতাস নেড়ে শিরোপা তোলার ভঙ্গি করেন, সতীর্থরাও সেটির সঙ্গে তাল মিলিয়ে আনন্দে মেতে ওঠেন।
তবে ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করেছেন ভারতীয় ক্রিকেটাররা। টুর্নামেন্ট সেরা হয়েছেন অভিষেক শর্মা, ফাইনালের ম্যাচসেরা তিলক ভার্মা এবং সর্বাধিক উইকেট শিকারি কুলদীপ যাদব।
অন্যদিকে রানার্স-আপ পাকিস্তান মেডেল ও প্রাইজমানি গ্রহণ করলেও অধিনায়ক সালমান আঘা পরে সেটি মাঠেই ছুড়ে ফেলেন। সম্প্রচারকারী ভারতীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে হাত মেলাতেও অস্বীকৃতি জানিয়ে সরাসরি ড্রেসিংরুমে ফেরেন পাকিস্তানি ক্রিকেটাররা।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...