31 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

যুক্তরাষ্ট্রে শাটডাউন শুরু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
 আন্তর্জাতিক:

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ব্যয় বিল পাস না হওয়ায় সরকারি কার্যক্রম আংশিকভাবে বন্ধ (শাটডাউন) হয়ে গেছে। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যক্রম বন্ধ হতে শুরু করে।

এএফপি জানিয়েছে, বহু সরকারি দপ্তরের কর্মীদের অবৈতনিক ছুটিতে থাকতে হচ্ছে। কতদিন এ পরিস্থিতি চলবে তা এখনো পরিষ্কার নয়। সর্বশেষ ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ৩৫ দিনের শাটডাউন হয়েছিল।

প্রতিটি অর্থবছর ১ অক্টোবর থেকে শুরু হয়। এর আগে ফেডারেল ব্যয়ের পরিকল্পনা পাস করতে হয়। এবার কংগ্রেসে স্বাস্থ্যসেবা খাতে ভর্তুকি নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়। রিপাবলিকানদের বিল পাসের জন্য প্রয়োজন ছিল ৬০ ভোট, কিন্তু তারা পেয়েছে মাত্র ৫৫।

নিউ ইয়র্ক টাইমস বলছে, অচলাবস্থার কারণে লাখো সরকারি কর্মী ছাঁটাই হতে পারেন। এর প্রভাব বেশি পড়তে পারে ডেমোক্র্যাট সমর্থকদের ওপর। কারণ, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন—বিল পাস না হলে ডেমোক্র্যাট ঘনিষ্ঠ কর্মীদেরই প্রথমে ছাঁটাই করা হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...