30 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

ঈদগাঁওয়ে মক্কা সল্ট ইন্ডাট্রিজের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
সেলিম উদ্দিন, ঈদগাঁওঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার শিল্পনগরী ইসলামপুরের মেসার্স মক্কা সল্ট ইন্ডাট্রিজের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
১ অক্টোবর ( বুধবার)  বিকেলে কক্সবাজারস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মিল মালিক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রামের ছিদ্দিক আহমদের পুত্র আলহাজ্ব কামাল উদ্দিন।
এসময় তিনি স্থানীয় প্রভাবশালীদের রোষানল থেকে রক্ষা পেতে একই এলাকার ব্যবসায়ী হাকিম আলী, মোঃ ফরহাদকে মক্কা মিলটি সাফ বিক্রি করেন এবং ব্যাংক ঋণ, ব্যবসায়ীদের পাওনা সব টাকা ক্রেতাদ্বয় পরিশোধ করিবেন মর্মে চুক্তিবদ্ধ হয়েছেন বলে উল্লেখ করেন।
লিখিত বক্তব্য তিনি সকলের সহযোগিতা কামনা করে নানা ষড়যন্ত্র থেকে নিস্তার পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে কামাল উদ্দিনের পুত্র আদনান কামাল, ব্যবসায়ী হাকিম আলী ও মোঃ ফরহাদ উপস্থিত ছিলেন
- Advertisement -spot_img
সর্বশেষ

রিধিকার মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার

রাজধানীর ভাটারায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় হাসিবুর রহমান নামে এক...