| Your Ads Here 100x100 |
|---|
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আবদুল খালেক (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়াস্থ আবদুল হাদী দুলালের ছেলে।
আজ শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯ টার দিকে ছোট কুমিরা ইলিয়াস পেট্রোল পাম্পের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্হায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে সাইকেল চালিয়ে আবদুল খালেক ছোট কুমিরা দিকে যাওয়ার পথে একটি চয়েস পরিবহন গাড়ি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।
এসময় ফায়ার সার্ভিসের টিম তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, ঢাকামুখী একটি চয়েস পরিবহন গাড়ি সাইকেলে থাকা আরোহীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন,
খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে নিয়ে গেলে সেই খানে তার মৃত্যু হয়।
মোঃ হোসেন সীতাকুণ্ড চট্টগ্রামে প্রতিনিধি

