31 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

যেভাবে জিতল বাংলাদেশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
শারজাহতে আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করল বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ের পর নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলামের জুটিতে টাইগাররা জয় ছিনিয়ে নেয়।
শুক্রবার রাতে আফগানিস্তানের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লের মধ্যেই তিন উইকেট হারায় বাংলাদেশ। এরপর অধিনায়ক জাকের আলী (২৫ বলে ৩২) ও শামীম পাটোয়ারীর (৩৩) জুটি দলকে কিছুটা স্থিতি দিলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২৯ রানে ৮ উইকেট পড়ে যায়।
শেষ ১২ বলে প্রয়োজন ছিল ১৯ রান। সোহানের ২১ বলে অপরাজিত ৩১ এবং শরিফুলের ৬ বলে অপরাজিত ১১ রানের ঝোড়ে টাইগাররা ৫ বল হাতে রেখে জয় পায়। আফগানিস্তানের হয়ে আজমতউল্লাহ ওমরজাই ৪ উইকেট নেন, রশিদ খান পান ২ উইকেট।
এর আগে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রান করে। জাদরান (৩৮), গুরবাজ (৩০), নবি (২০*) ও ওমরজাই (১৯*) রান করেন। বাংলাদেশের পক্ষে নাসুম ও রিশাদ দুটি করে, শরিফুল একটি উইকেট নেন।
এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ফলে শেষ ম্যাচটি এখন কেবল আনুষ্ঠানিকতা।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...