31 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

নাচোলে আত্মপ্রকাশ করলো ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’  সভাপতি নাসিম, সম্পাদক ফারুক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
মোঃ হেলাল উদ্দীন,  নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
 চাঁপাইনবাবগঞ্জের নাচোলে “নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব” এর আত্মপ্রকাশ পূর্বক এক ঝাঁক অদম্য সাংবাদিক নিয়ে  কমিটি গঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪ টায় নাচোলের প্রবীণ সাংবাদিক আব্দুর রহমান মানিকের সভাপতিত্বে ইলামিত্র পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে এই কমিটি গঠিত হয়।
 ১৩ বিশিষ্ট কমিটির সদস্যদের কন্ঠ ভোটে নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের উপদেষ্টা নির্বাচিত হয়েছেন দৈনিক উপচার (নাচোল) প্রতিনিধি আব্দুর রহমান মানিক। সভাপতি, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক সকালের সময় নাচোল উপজেলা প্রতিনিধি নাসিম আলী’ এবং প্রতিদিনের সংবাদ নাচোল উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন ডন’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছেন।
দৈনিক ঘোষণার নাচোল প্রতিনিধি মশিউর রহমান মাসুদ সহ-সভাপতি,  মনাইম বিল্লাহ্ অর্থ সম্পাদক, মানবাধিকার প্রতিদিন নাচোল প্রতিনিধি হেলাল উদ্দীন সাংগঠনিক সম্পাদক, দৈনিক দেশ বুলেটিন নাচোল প্রতিনিধি খুরশেদ আলম দপ্তর সম্পাদক, দৈনিক বঙ্গ সংবাদ সুমন আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক নতুন দিন নাচোল প্রতিনিধি হাবিবুর রহমান খান সবুজ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক,  দৈনিক ডেসটিনি নাচোল প্রতিনিধি আরিফ আলী, দৈনিক রূপবানী খুরশেদ আদিল ও ডিসিবি বাংলা নিউজ ২৪. হাবিবুর রহমান নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
এই অভিষেক অনুষ্ঠানে আলোকিত করতে উপস্থিত ছিলেন, নাচোল সরকারি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম, নাচোল উপজেলা জাতীয় পার্টির আহবায় আব্দুল মান্নান, নাচোল পৌর সভাপতি হাফিজুর রহমান, সাংবাদিক কল্যাণ তহবিল (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) সাবেক সাধারণ সম্পাদক ও নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সারওয়ার জাহান সুমন,  ডিসিবি টিভি ২৪ বাংলা এর প্রকাশক ও সম্পাদক গোলাম জাকারিয়া প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনীতিক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ডন।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...