31 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

ভোট কেন্দ্র স্থানান্তর বাতিলের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামে ভোট কেন্দ্র স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসি।
রোববার (১২ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে কুড়িগ্রাম জেলার উলিপুর ধরনীবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাঁকারায় মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি স্থানান্তরিত না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাবেক ইউপি সদস্য সাহের আলী বলেন, ‘আমরা ধরণীবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডবাসী দেশ স্বাধীনের পর দীর্ঘ ৩৫ বছর যাবত এ বিদ্যালয়ে ভোট প্রদান করে আসছি। একটি কুচক্রী মহল হঠাৎ করে এই ভোট কেন্দ্রটি স্থানান্তরে ষড়যন্ত্র চালাচ্ছে, কোনক্রমেই এটি মেনে নেওয়া হবে না।’

 

ধরণীবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এটিএম রাশেদুজ্জামান বলেন, ‘বিগত আওয়ামী লীগের দোসররা এটি স্থানান্তরের চেষ্টা চালাচ্ছে।’ সফিকুল ইসলাম বলেন, ‘এ প্রতিষ্ঠানে ভোট প্রদানের যোগাযোগ ব্যবস্থাসহ সকল সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে। সুতরাং আমাদের প্রাণের দাবি ভোটকেন্দ্রটি বহাল রাখতে উধ্বর্তন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’
মানববন্ধন শেষে পরে কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...