29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

সোনার দামে রেকর্ড

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক ;
দেশের বাজারে সোনার দাম বৃদ্ধির ধারায় রয়েছে। নতুন করে ভরিপ্রতি প্রায় ৪ হাজার ৬১৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার (১৩ অক্টোবর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দাম আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে কার্যকর হবে।
নতুন দামে ২২ ক্যারেট সোনার ভরি এখন২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে এই সমন্বয় করা হয়েছে।
আজকের নতুন সোনার দাম (প্রতি ভরি):
 ২২ ক্যারেট: ২,১৩,৭১৯ টাকা
 ২১ ক্যারেট: ২,০৪,০০৩ টাকা
 ১৮ ক্যারেট: ১,৭৪,৮৫৫ টাকা
 সনাতন পদ্ধতি: ১,৪৫,৫২০ টাকা
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।
এদিকে, রুপার দামও বেড়েছে।
আজকের রুপার দাম (প্রতি ভরি):
 ২২ ক্যারেট: ৬,২০৫ টাকা ২১ ক্যারেট: ৫,৯১৪ টাকা ১৮ ক্যারেট: ৫,০৭৪ টাকা সনাতন পদ্ধতি: ৩,৮০২ টাকা
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...