31 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

ফেরদৌস আউট

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক ;
আরিফুর জামান আরিফের পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৮ সালে। নানা বাধা ও অনিশ্চয়তার পর দীর্ঘ সাত বছর পর আবার নতুনভাবে শুটিং শুরু হতে যাচ্ছে। তবে এবার ছবিটিতে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ আর থাকছেন না—বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
সিনেমার গল্পে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন ও তাঁর সৃষ্ট চরিত্রগুলো ফুটে উঠবে।
প্রথম দফায় শুটিংয়ে ফেরদৌস অভিনয় করেছিলেন দেবদাস চরিত্রে, আর পার্বতীর চরিত্রে ছিলেন সাদিকা পারভীন পপি। দুজনেই মাত্র দুদিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন। এরপর নানা জটিলতায় কাজ থেমে যায়।
পরিচালক আরিফ জানান,
“ফেরদৌস ভাই অনেক দিন সিনেমায় কাজ করছেন না। শুটিংয়ের জন্য যোগাযোগের চেষ্টা করেছিলাম, কিন্তু সম্ভব হয়নি। তাই তাঁর জায়গায় নতুন একজন শিল্পী নেওয়ার পরিকল্পনা করছি।”
পপিকে নিয়ে তিনি বলেন,
“পপির সঙ্গে দেরিতে হলেও যোগাযোগ হয়েছে। তাঁকে রাখার চেষ্টা করছি, তবে তিনি সময় দিতে পারবেন কি না—এখনও নিশ্চিত নই।”
আরিফ জানান, বছরের শেষ দিকে নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে সিনেমার বাকি শুটিং শুরু হবে।
“অনেক আশা নিয়ে সিনেমাটি শুরু করেছিলাম। এবার নতুন আয়োজনে কাজটা শেষ করার দৃঢ় চেষ্টা করছি,”
বলেন পরিচালক।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...