28 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কালিয়াকৈরে বিএনপির   লিফলেট বিতরণ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
 শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে বিএনপির লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খানের নেতৃত্বে শ্রীফলতলী ও পৌরসভার ১ নং ওর্য়াড বাস স্ট্যান্ড ও   বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়েছে।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক  মোখলেছুর রহমান মাষ্টার, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি হযরত আলী মিলন, কালিয়াকৈর ডিগ্রি কলেজের সাবেক ভিপি শামীম হোসেন,  কালিয়াকৈর ডিগ্রি কলেজের সাবেক ভিপি শাহাজাহান  সিরাজ, কালিয়াকৈর বি আর ডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, কালিয়াকৈর বি আর ডিবির সাবেক চেয়ারম্যান   সালাউদ্দিন, কালিয়াকৈর পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন উপজেলা  যুবদলের আহবায়ক তপন খান, গাজীপুর জেলা শ্রমিকদলের আহ্বায়ক সদস্য সোহেল রানা কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সদস্য  মোতাহার হোসেন সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বক্তারা জানান,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ একটি সুখি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে।৷ তাই এই ৩১ দফা দাবি জনগনের  দোয়ারে দোয়ারে পৌঁছিয়ে দিতে হবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

লটারির বদলিতে ভেঙে পড়েছে গণপূর্তের ‘চেইন অব কমান্ড’

গণপূর্ত অধিদফতরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে একযোগে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরে এখন সংস্থাটির প্রকৌশলীদের...