28 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

সিলেটে আওয়ামী লীগ নেতা খুন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাড়ির ছাদে খুন হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাক (৫৮)। শুক্রবার সকালে রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিহত আব্দুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মৃত মৌলুল হোসেনের ছেলে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোর সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।”

স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো ছাদে হাঁটতে যান রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে ছাদে গিয়ে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন।
পুলিশ জানায়, হত্যার কারণ ও রহস্য উদঘাটনে তদন্ত চলছে, তবে প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের সন্দেহের তালিকায় রাখা হয়েছে। নিহতের ছেলে বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

লটারির বদলিতে ভেঙে পড়েছে গণপূর্তের ‘চেইন অব কমান্ড’

গণপূর্ত অধিদফতরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে একযোগে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরে এখন সংস্থাটির প্রকৌশলীদের...