31 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ জনতা। এতে সকাল থেকে বন্ধ রয়েছে যান চলাচল, সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও জনদুর্ভোগ।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে টঙ্গীর কলেজগেট এলাকায় এই অবরোধ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শত শত মানুষ হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে মহাসড়কে অবস্থান নেন। তারা ‘গাজীপুর-৬ আসন বহাল রাখতে হবে’ স্লোগান দিতে থাকেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন,

“গাজীপুর-৬ আসন আমাদের প্রাণের দাবি। আদালতের রায়ে এ আসন বাতিল মানে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া— আমরা এ সিদ্ধান্ত মানি না।”

একই দাবিতে ‘গাজীপুর-৬ আসন রক্ষা কমিটি’ ব্যানারে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকরাও টঙ্গী এশিয়া পাম্পের সামনে পৃথক মানববন্ধন করেন।
অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল আংশিকভাবে বন্ধ হয়ে পড়ে। এর প্রভাব পড়ে টঙ্গী, গাজীপুর, উত্তরা ও বিমানবন্দর পর্যন্ত এলাকায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজগেট, স্টেশন রোড ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...